বিএসএফের গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে ওই সীমান্তের বনচৌকি বিওপি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ট্রাইব্যুনালে নেয়া হলো দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকেট্রাইব্যুনালে নেয়া হলো দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে
​নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

​স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, রাত ২টার দিকে সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর কাছে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি অবস্থান করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।

​এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। পরে তার সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

​তিনি জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে একজনের নিহতের খবর তারা পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



[টিবিএন৭১/আরএন]