এবার বালিশ কাণ্ড নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী

এবার বালিশ কাণ্ড নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় ১৭ বছরের স্বৈরাচারী আমলের দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার নিয়ে কথা বলার সময় তিনি বলেন, একটি প্রকল্পের বালিশ কেনা হয়েছে ৮০ হাজার টাকা করে। ৮০ হাজার টাকায় একটি বালিশ, সেই বালিশে ঘুম হবে কী-না এটা একটা চিন্তার বিষয়। 

সম্প্রতি অডিট রিপোর্ট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করেন। 

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি যখন বিদেশে থাকতে বাধ্য হয়েছি তখন আপনারা দেশে ছিলেন, তখন দেখেছেন দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে তসরুপ করা হয়েছে। পরবর্তিতে বিভিন্ন সময়ে আমরা তা জেনেছি। 


[টিবিএন৭১/আরএন]