চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ১৮ লাখ ডলার। এই সময়ে দেশে আসা মোট রেমিট্যান্সের অর্ধেকের বেশি এসেছে শুধু ঢাকা বিভাগে। বিপরীতে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।City & Local Guides
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ১ হাজার ৫২৫ কোটি ১১ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-এপ্রিল মাসে বিভাগটিতে এসেছে ৮১৪ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স।
রাজধানীর সবজির বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাসরাজধানীর সবজির বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস
এছাড়া সিলেট বিভাগে ২৩৯ কোটি ৯৪ লাখ ডলার, খুলনা বিভাগে ১১৫ কোটি ৪৯ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯২ কোটি ৯৮ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬৪ কোটি ৩৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪৮ কোটি ৯ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩২ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১৬৬ কোটি ১২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে।
এছাড়া সিলেট বিভাগে ২৫ কোটি ৩১ লাখ ডলার, খুলনা বিভাগে ১১ কোটি ৯৭ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯ কোটি ৬৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ৯৩ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এর আগে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
[টিবিএন৭১/আরএন]