ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং ইরানি বন্দরগুলোতে অবরোধের মধ্যেই ইরানের জন্য স্থলপথে বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা কার্যকর হলো।

উভয় দেশের অর্থনীতির জন্যই এই সিদ্ধান্তকে একটি বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ সৃষ্টির কৌশলকে বাধাগ্রস্ত করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হালদা নদীর পাড়ে ডিম থেকে রেনু উৎপাদনে ব্যস্ত সংগ্রহকারীরাহালদা নদীর পাড়ে ডিম থেকে রেনু উৎপাদনে ব্যস্ত সংগ্রহকারীরা
একই সঙ্গে, চলমান যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় যে আলোচনা চলছে, পাকিস্তানের এই নতুন বাণিজ্যিক অবস্থান সেখানে কী ধরনের প্রভাব ফেলবে তা-ও এখন বড় আলোচনার বিষয়। তেলের বাজার এবং আঞ্চলিক ভূ-রাজনীতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


[টিবিএন৭১/আরএন]