আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতের উদ্দেশ্যে যাওয়া প্রিজনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভেতরে থাকা পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এসময় প্রিজনভ্যানে থাকা আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জুনাইদ আহমেদ পলক বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন এবং নিয়মিত বিরতিতে তাকে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। তারই অংশ হিসেবে আজও আদালতে আনা হচ্ছিল।
[টিবিএন৭১/আরএন]