মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় পৌঁছানোর পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
আরও পড়ুন: নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ ভান্তে রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে। লোহাগাড়ার চুনতি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান বলেন, সকাল নয়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের স্থানীয়রা আগেই হাসপাতালে পাঠিয়ে দেয়। ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি, কারণ ঘটনাস্থলে তখন আশপাশে লোকজন ছিল না।
[টিবিএন৭১/আরএন]