নিজস্ব প্রতিবেদক:
মানবতার সেবায় এগিয়ে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে “স্টুডেন্ট মানবকল্যাণ ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী দল। তারা জাহিদ হাসান কোরআন একাডেমিতে এতিমখানার শিশুদের মাঝে জুমার নামাজের পর দুপুরের খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা দেওয়ান আরিফুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন ও দ্বীন ইসলাম অনিক। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও পরিচালক শরিফুল ইসলাম, সভাপতি ইব্রাহিম খলিলউল্লাহ্, সহ-সভাপতি আরিফ হোসেন রাকিব, সাধারণ সম্পাদক সাকিব হাসান ফারাবী, প্রচার সম্পাদক শিপন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ জিহাদ এবং শুভাকাঙ্ক্ষী নূর মুহাম্মদ।
এসময় সংগঠনের সকল সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের সাথে সময় কাটান।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা দেশের সকল মানুষের কাছে দোয়া কামনা করেন, যেন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যেতে পারেন।
[টিবিএন৭১/আরএন]