বিশ্ববিদ্যালয়ে গবেষণা বরাদ্দ বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয়গুলোর বড় অঙ্কের বাজেট থাকলেও গবেষণার জন্য আলাদা কোনো বরাদ্দ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো ও প্রশাসনিক খাতে ব্যয় থাকলেও গবেষণা কার্যক্রমে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়নি, যা মানসম্মত উচ্চশিক্ষা বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গবেষণাকে অগ্রাধিকার দিয়ে বাজেট কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষার সমন্বয় করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 


[টিবিএন৭১/আরএন]