যেসব এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে|

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে

অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে| ঝড়ের তীব্রতার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে|

ঝড়ো হাওয়ার আশঙ্কায় রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট এলাকার নৌবন্দরকে ২ ন¤^র নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে| ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর|

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অংশেও মেঘলা আকাশ ও গুমোট গরম অনুভূত হচ্ছে| সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস| তবে বৃষ্টি হলে তাপমাত্রার কিছুটা অবনতি ঘটে জনজীবনে ¯^স্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে|



[টিবিএন৭১/আরএ]