কৃষকদের হাতে সরাসরি পৌঁছে যাবে সরকারি সহায়তা: নুর

কৃষকদের হাতে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কাজ করছেন। সরকারি সহায়তা ও প্রণোদনা সরাসরি যেন কৃষকের হাতে কোনো মাধ্যম ছাড়া পৌঁছে যায় সেজন্য কৃষি কার্ডের প্রবর্তন করেছেন। 

নুর বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সন্মানিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ হলরুমে তিনি এসব কথা বলেন। এতে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ। 




[টিবিএন৭১/আরএ]