নীলফামারীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

নীলফামারীতে পাথর বোঝাই ট্রাকচাপায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর ছেলে মো. সিহাব হোসেন (১৯) এবং মো. সোয়াদ (৬)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে তারা তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুই ভাইয়ের মৃত্যু হয়। এ সময় চালক দ্রুত গতিতে ট্রাক চালিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে গুরুতর আহত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের ঘটনা হওয়ায় ঘাতক ট্রাক বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।




[টিবিএন৭১/আরএ]