খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল ২ পরিচ্ছন্নতাকর্মীর

রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের একজন পুরুষ ও একজন নারী।

খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, আজ ভোরে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি মর্গে পাঠানোর হবে।



[টিবিএন৭১/আরএস]